ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সতর্ক থাকতে দিল্লিকে আহ্বান ঢাকার

ads

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকতে দিল্লিকে আহ্বান জানিয়েছে ঢাকা। সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান।


হুমায়ুন কবির বলেন, ‘ভারতের মাটিতে বসে শেখ হাসিনা যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকতে দিল্লিকে আহ্বান জানানো হয়েছে।’ ভারতের সঙ্গে সম্পর্কের চ্যালেঞ্জ দূর করতে সংলাপের পথ খোলা রাখা হবে বলেও জানান তিনি।


প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে ভারত থেকে বন্দিবিনিময় চুক্তির আওতায় ফেরাতে বিচার বিভাগ এখন পরবর্তী পদক্ষেপ নেবে।’

ads
ads
ads

Our Facebook Page